1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

অননুমোদিত হর্ন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করলো বিআরটিএ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 13-10-2025 ইং
  • 15616 বার পঠিত
ad728

হাইড্রোলিক, হুটার অন্যান্য অননুমোদিত হর্নের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)

সোমবার (১৩ অক্টোবর) বিআরটিএর ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়জনস্বাস্থ্য শব্দদূষণের ক্ষতিকর প্রভাব রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইড্রোলিক, হুটার, এয়ার প্রেসার এবং অন্যান্য উচ্চ শব্দযুক্ত অননুমোদিত হর্ন যানবাহনে ব্যবহার সম্পূর্ণরূপে আইনবিরোধী। এসব হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

বিআরটিএ জানিয়েছে, সড়কে চলাচলকারী যানবাহনকে অবশ্যই সরকার অনুমোদিত শব্দমাত্রার মধ্যে থাকা হর্ন ব্যবহার করতে হবে।

ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে উচ্চমাত্রার হর্নের ব্যবহার সাধারণ মানুষের শ্রবণশক্তি মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে। দীর্ঘদিন ধরেই পরিবেশবাদী সংগঠন সাধারণ মানুষ এই বিষয়ে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে আসছিল।  

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728