রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণবিজ্ঞপ্তি জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন চলাকালে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও বিধিনিষেধ আরোপ করা হবে। এ সময়ে বহিরাগতদের অবস্থান, মিছিল-মিটিং এবং উসকানিমূলক কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানো হবে।
আরএমপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আইনশৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাকসু নির্বাচনকে ঘিরে দীর্ঘ সময় পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অঙ্গনে সক্রিয়তা বাড়ছে।