আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতিমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নতুন নির্দেশনা জারি করেছে। এর অংশ হিসেবে ইসির সব কর্মকর্তা-কর্মচারীকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) নির্বাচন কমিশনের এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশনের প্রস্তুতিমূলক কার্যক্রমে গতি আনতে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হবে।”
ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ভোটার তালিকা হালনাগাদ, ভোটকেন্দ্র চূড়ান্তকরণ, নির্বাচন উপকরণ সরবরাহ, পর্যবেক্ষক নিবন্ধনসহ বিভিন্ন প্রশাসনিক কাজ এখন ত্বরান্বিত করা হচ্ছে। এর ফলে অতিরিক্ত সময় ও শ্রম প্রয়োজন হচ্ছে।
জানা গেছে, কমিশন দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করবে। সব পক্ষকে সমান সুযোগ নিশ্চিত করতে ইসি সার্বক্ষণিক তৎপর রয়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

