1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন: ক্ষয়ক্ষতি নিরূপণে অর্থ মন্ত্রণালয়ের ৫ সদস্যের কমিটি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 18-10-2025 ইং
  • 57966 বার পঠিত
ad728

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়।

শনিবার (১৮ অক্টোবর) রাতে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

কমিটিকে অগ্নিকাণ্ডে সরকারি বেসরকারি খাতে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা নির্ধারণ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটিতে অর্থ বিভাগের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে কাস্টমস, বিমানবন্দর কর্তৃপক্ষ, বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিনিধিরা রয়েছেন বলে জানা গেছে।

শনিবার দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী বিজিবি সদস্যরাও যৌথভাবে কাজ করে। এতে বিপুল পরিমাণ রপ্তানি আমদানিকৃত পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..