জনতা ব্যাংক থেকে ভুয়া ঋণের নামে ১১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান,
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড.
আবুল বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে
চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২০ অক্টোবর)
দুদক এই চার্জশিট অনুমোদন দেয়।
চার্জশিটে বলা হয়, যোগ্যতা না থাকা সত্ত্বেও ভুয়া কাগজপত্রের ভিত্তিতে এনানটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে শর্ত শিথিল করে ঋণ দেয়া হয়।ঋণের অর্থ বিভিন্ন প্রজেক্ট বা ব্যবসায়িক খাতে
না খাটিয়ে আত্মসাৎ করা হয়েছে বলে দুদকের অভিযোগ।
চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা দায়িত্বে অবহেলা, ক্ষমতার অপব্যবহার এবং প্রভাব খাটিয়ে এই অনিয়মে সহযোগিতা
করেন।
দুদক জানিয়েছে, দীর্ঘ তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ পাওয়ার পর চার্জশিট আদালতে
দাখিলের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

