1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সালমান শাহ হত্যা মামলা: সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 21-10-2025 ইং
  • 14856 বার পঠিত
ad728

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তার সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার মহানগর হাকিম আদালত সোমবার (২১ অক্টোবর) এই নির্দেশ দেন। 

১৯৯৬ সালের সেপ্টেম্বর নিজ বাসায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। শুরুতে এটি আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও পরবর্তীতে তার পরিবার অভিযোগ তোলে যে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

সালমান শাহের মা নীলা চৌধুরী দীর্ঘদিন ধরে তার মৃত্যুকে হত্যা হিসেবে দাবি করে আসছিলেন এবং তার স্ত্রী সামীরা হকসহ একাধিক জনকে অভিযুক্ত করে মামলার আবেদন করেন।

বহু বছর ধরে আলোচিত এই মামলায় তদন্ত প্রতিবেদন একাধিকবার পিছিয়েছে। সর্বশেষ আদালত ডিসেম্বরের মধ্যে তদন্ত সংস্থাকে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728