গৃহকর্মীদের কাছ থেকে নিয়োগ বা ওয়ার্ক পারমিট সংক্রান্ত কোনো ফি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সৌদি আরব।
সৌদি গেজেট এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।
দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এই নির্দেশনা লঙ্ঘন করলে নিয়োগকর্তাকে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল জরিমানা এবং নতুন কর্মী নিয়োগের ওপর তিন বছরের নিষেধাজ্ঞা দেওয়া হবে।
নতুন নিয়ম অনুযায়ী, গৃহকর্মী নিয়োগ, রিক্রুটমেন্ট প্রক্রিয়া ও ওয়ার্ক পারমিট ইস্যু সংক্রান্ত সব ব্যয়ভার নিয়োগকর্তাকেই বহন করতে হবে।
মন্ত্রণালয় বলেছে, শ্রমবাজারে স্বচ্ছতা ও কর্মীদের অধিকার সুরক্ষার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি, গৃহকর্মীদের ওপর যেকোনো আর্থিক বা প্রশাসনিক চাপ প্রতিরোধে
এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: দ্য ডন, সৌদি গেজেট
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

