1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

“ফ্যাসিবাদের প্রত্যাবর্তন হলে জাতি ক্ষমা করবে না” — সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 25-10-2025 ইং
  • 13565 বার পঠিত
ad728

রাজনৈতিক দলের মধ্যে বিভেদ অনৈক্যের কারণে যদি দেশে আবারও ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে, তবে জাতি তা কখনো ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের রাজনীতিতে বিভেদ যত গভীর হচ্ছে, গণতন্ত্র ততই দুর্বল হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে যদি ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে তার দায় সব রাজনৈতিক দলেরই নিতে হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক আস্থার পরিবেশ তৈরি করতে হবে এবং জনগণের ভোটাধিকারের প্রশ্নে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় অন্যান্য নেতারা বলেন, অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728