বৈষম্যবিরোধী জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা কথিত ভুয়া মামলায় প্রমাণ না মেলায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।
আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ এই প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে বলা হয়, মামলার অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রমাণ বা সাক্ষ্য পাওয়া যায়নি। তদন্তে দেখা গেছে, অভিযুক্তদের অনেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং তাদের সম্পৃক্ততার কোনো নিশ্চিত তথ্য নেই।
রাষ্ট্রপক্ষ জানায়, তদন্তের স্বচ্ছতা বজায় রেখে তথ্য-প্রমাণ যাচাই শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে, অভিযুক্তদের পরিবার ও আইনজীবীরা প্রতিবেদনের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

