জাতীয় নির্বাচনে প্রয়োজনে সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ স্থগিত করার ক্ষমতা রিটার্নিং কর্মকর্তাদের রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম।
শনিবার পটুয়াখালীর কুয়াকাটার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে এক শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “যদি কোনো কেন্দ্রে বা আসনে পরিস্থিতি এমন হয় যে, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্ভব নয়, তাহলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আইন অনুযায়ী ভোট স্থগিত করার সিদ্ধান্ত নিতে পারবেন।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ভোটের দিন মাঠের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজন হলে কমিশনও সরাসরি ব্যবস্থা নেবে।
নির্বাচন কমিশনার জানান, সব পর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

