1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চে পুলিশের বাধা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 02-11-2025 ইং
  • 12721 বার পঠিত
ad728

জাতীয়করণের দাবিতে রাজধানী থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের লংমার্চ পুলিশি বাধার মুখে পড়েছে। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চ শুরু করার পর পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের বাধা দেয়।

লংমার্চে অংশ নেওয়া শিক্ষকরা জানান, দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর জাতীয়করণ তাদের বহু দিনের দাবি। কয়েক দফা কর্মসূচি, স্মারকলিপি মানববন্ধনের পরও সরকার কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না দেওয়ায় তারা বাধ্য হয়ে লংমার্চ কর্মসূচি হাতে নিয়েছেন।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির নেতারা বলেন, “আমরা সরকারি প্রাথমিক শিক্ষার অংশ হয়েও সরকারি স্বীকৃতি থেকে বঞ্চিত। আমাদের শিক্ষকরা বছরের পর বছর ন্যূনতম সম্মানী ছাড়াই শিক্ষাদান করছেন। তাই অবিলম্বে জাতীয়করণ করা না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।

অন্যদিকে পুলিশ জানায়, অনুমতি ছাড়াই জনসমাগম ঘটিয়ে সড়কে অবস্থান নেওয়ায় তাদের বাধা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728