1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আনসার বাহিনীর জোরালো ভূমিকার ঘোষণা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 03-11-2025 ইং
  • 12605 বার পঠিত
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) মাঠপর্যায়ে জোরালো ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ

সোমবার জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি কথা বলেন।

তিনি বলেন,

আগামী জাতীয় নির্বাচনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের সদস্যরা নিরাপত্তা, শৃঙ্খলা ভোটকেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মাঠে থাকবে।

তিনি আরও জানান, নির্বাচনী দায়িত্ব পালনে আনসার সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রতিটি জেলায় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে।

মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ বলেন,

আনসার বাহিনী সবসময় জনগণের নিরাপত্তা রাষ্ট্রের স্বার্থ রক্ষায় কাজ করে এসেছে। নির্বাচনের সময়ও আমরা নিরপেক্ষ পেশাদার দায়িত্ব পালন করব।

ইসি সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে আনসার ভিডিপির সদস্যরা পুলিশের পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক বাহিনী হিসেবে কাজ করবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728