ডিএনএর গঠনের সহ-আবিষ্কারক, নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।
জেমস ওয়াটসনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি।
জেমস ওয়াটসন ১৯৫৩ সালে ব্রিটিশ বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিকের সঙ্গে যৌথভাবে ডিএনএর দ্বিগুণ সর্পিল (ডাবল হেলিক্স) গঠন আবিষ্কার করেন। এই আবিষ্কারই আধুনিক জীববিজ্ঞান ও জিনতত্ত্বের ইতিহাসে এক বিপ্লব ঘটায়।
তাদের এই যুগান্তকারী কাজের জন্য ১৯৬২ সালে ফিজিওলজি বা মেডিসিন শাখায় নোবেল পুরস্কার পান ওয়াটসন, ক্রিক এবং মাউরিস উইলকিনস।