ঢাকাসহ চারটি জেলায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিজিবি মোতায়েন করা হয়েছে।
জুলাই-আগস্ট আন্দোলনের
সময় সংঘটিত মানবতাবিরোধী
অপরাধের
ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী
শেখ হাসিনাসহ
তিন আসামির বিরুদ্ধে
করা মামলার রায় কে ঘিরে এ ব্যবস্তা গ্রহণ করে হয়েছে
রোববার বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবির টহল দলগুলো গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশমুখ, সরকারি স্থাপনা ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত নজরদারি চালাচ্ছে। পাশাপাশি স্থানীয় পুলিশ ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।
বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়ে মাঠে রয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলেও নিশ্চিত করা হয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

