হঠাৎ অনুভূত শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা। সকালেই এই কম্পন অনুভূত
হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা আতঙ্কে বিভিন্ন আবাসিক হল থেকে বের
হয়ে খোলা স্থানে অবস্থান নেন।
ভূমিকম্পের পর ঢাবির একাধিক
হল ভবনে ফাটল দেখা গেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে
আরও আতঙ্ক ছড়িয়েছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি
বা ধসের খবর পাওয়া যায়নি।
হঠাৎ কাঁপুনি অনুভূত হওয়ার পর মুহূর্তেই হলগুলোর
ভেতর থেকে শিক্ষার্থীরা নিচে নেমে আসে। অনেকেই খোলা মাঠ, রাস্তায় বা হল চত্বরে
নিরাপদ জায়গায় জড়ো হন। এখনও বহু শিক্ষার্থী বাইরে অবস্থান করছেন।
ভূমিকম্পের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রকৌশল দপ্তর হলগুলোর অবস্থা পরীক্ষা করা শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ভবনের ফাটলগুলো পরীক্ষা করে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

