1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

মিরপুরে প্রাইমারি ও মাধ্যমিক শিক্ষার নামে অনিয়ম: কেজিতে ভর্তি ২০ হাজার, মাসিক বেতন ২৭০০

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 06-01-2026 ইং
  • 7239 বার পঠিত
ad728

প্যারাডাইজ ইন্টারন্যাশনাল হাই স্কুলে বাণিজ্যের অভিযোগ


রাজধানীর মিরপুর–পল্লবী এলাকায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার নামে বিরাট অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, সরকারি প্রাইমারি স্কুলের স্বল্পতা কাজে লাগিয়ে ব্যক্তিমালিকানাধীন স্কুলগুলো মূলত আর্থিক লোভে পরিচালিত হচ্ছে।


প্যারাডাইজ ইন্টারন্যাশনাল হাই স্কুলে মালিকের প্রভাবঃ


প্যারাডাইজ ইন্টারন্যাশনাল হাই স্কুল (Paradise International High School), পল্লবী এর মালিক স্থানীয়ভাবে সাইদুর রহমান বাবু নামে পরিচিত। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তিনি হেডমাস্টার হিসেবে উল্লেখ থাকায় মালিকানা ও দায়িত্বের সঠিক পরিচয় অনলাইনে পাওয়া যাচ্ছে না।

স্থানীয়রা অভিযোগ করেছেন, বাবু আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন প্রোগ্রামে অর্থ দিয়েছে। বর্তমানে রাজনৈতিক পালাবদল হলেও তার প্রভাব ও কর্মকাণ্ডে কোনো ভাটা পড়েনি। বিদ্যালয়ে কেজি ক্লাসে ভর্তি বাবদ এককালীন ১৮–২০ হাজার টাকা, এবং মাসিক বেতন গড়ে ২,৭০০ টাকা, যা সাধারণ পরিবারের জন্য বড় আর্থিক চাপ।




জরুরি তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা দাবিঃ

ভুক্তভোগী অভিভাবক ও সচেতন সমাজকর্মীরা দাবি করছেন, প্যারাডাইজ ইন্টারন্যাশনাল হাই স্কুল বাণিজ্য নিয়ে অবিলম্বে স্বাধীন তদন্ত শুরু করা হোক।

স্থানীয়রা সতর্ক করেছেন, শিক্ষার নামে প্রভাবশালীদের লুটপাট অব্যাহত থাকলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন হবে এবং এলাকার শিক্ষা মানে ক্ষতি হবে।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728