1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

শপিং মল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 07-05-2026 ইং
  • 2290 বার পঠিত
ad728

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ মে থেকে দেশের শপিং মল, বিপণিবিতান ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। ঈদুল আজহা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

আজ (বৃহস্পতিবার, ৭ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদকে সামনে রেখে ক্রেতাদের কেনাকাটার সুবিধা এবং ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছিলো। তবে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন দিয়েছে।

দোকান মালিক সমিতির নেতারা মনে করছেন, সময় বাড়ানোর ফলে ঈদকেন্দ্রিক কেনাকাটায় ভিড় কিছুটা কমবে এবং ক্রেতারা স্বস্তিতে কেনাকাটা করতে পারবেন। একই সঙ্গে ব্যবসায়ীরাও অতিরিক্ত সময় পেয়ে বিক্রি বাড়ানোর সুযোগ পাবেন।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728