1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

পর্যাপ্ত ঘুমের চেষ্টায় বিশ্বকাপে ইংল্যান্ড দল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 03-07-2026 ইং
  • 247 বার পঠিত
ad728

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হওয়ার আগে খেলোয়াড়দের বিশ্রাম নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ইংল্যান্ড। সমর্থকদের সম্ভাব্য শব্দযজ্ঞ এড়াতে দলের হোটেলের অবস্থান গোপন রাখা হচ্ছে। পাশাপাশি খেলোয়াড় ও কোচিং স্টাফের জন্য রাখা হয়েছে ঘুমে সহায়ক বিভিন্ন ব্যবস্থা। 


শুক্রবার মেক্সিকো সিটিতে পৌঁছে ম্যাচের আগে সেখানে দুই রাত অবস্থান করবে ইংল্যান্ড।  এর আগে শেষ ৩২-এর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলা ইকুয়েডর অভিযোগ করেছিল, গভীর রাতে দলীয় হোটেলের বাইরে মেক্সিকোর সমর্থকেরা লাউডস্পিকার, হর্ন ও মোটরসাইকেলের বিকট শব্দ করে খেলোয়াড়দের ঘুম নষ্ট করার চেষ্টা করেছেন। বিষয়টি ফিফার কাছেও জানায় ইকুয়েডর।   ইংল্যান্ড নিজেদের হোটেলের অবস্থান প্রকাশ না করার সিদ্ধান্ত নিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই যেসব খেলোয়াড় ও স্টাফ নিজেদের কানে ব্যবহারের শব্দরোধক বা ঘুমের সহায়ক সরঞ্জাম সঙ্গে আনেননি, তাদের জন্য প্রাকৃতিক ঘুমের উপকরণ এবং সাদা শব্দ তৈরির বিশেষ যন্ত্রের ব্যবস্থা রাখা হয়েছে।   


এবারের নকআউট পর্বে ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিন স্বাগতিক শহরে আংশিক উন্মুক্ত অনুশীলন করতে হবে। সে কারণেই আগের মতো ম্যাচের আগের রাতে নয়, দুই দিন আগেই মেক্সিকো সিটিতে পৌঁছাচ্ছে ইংল্যান্ড। ফলে এবার স্থানীয়ভাবেই অনুশীলন করবে দলটি।   শুধু সমর্থকদের পরিবেশই নয়, উচ্চতাও ইংল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ২৪০ মিটার উচ্চতায় অবস্থিত মেক্সিকো সিটিতে বাতাসে অক্সিজেনের পরিমাণ তুলনামূলক কম, যা খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।   


অন্যদিকে, মেক্সিকো এই বিশ্বকাপে নিজেদের চারটি ম্যাচই উচ্চভূমিতে খেলেছে। এর মধ্যে তিনটি হয়েছে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে এবং অন্যটি গুয়াদালাহারায়, যার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ৫৬৬ মিটার।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728