1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

নারীদের জন্য মিডিয়া সহজ নয় : বর্ষা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 03-07-2026 ইং
  • 395 বার পঠিত
ad728

চিত্রনায়িকা বর্ষা বলেছেন, নারীদের জন্য মিডিয়া সহজ নয়। মডেল কিংবা অভিনয় শিল্পীদের জীবনযাপন বাইরে থেকে যতটা রঙিন মনে হয়, বাস্তবে ততোটা নয়।

সম্প্রতি সিমরা খানের একটি পডকাস্টে অতিথি হয়ে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের নানা অভিজ্ঞতা তুলে ধরেন বর্ষা। তিনি বলেন, সে সময় তার সঙ্গে অনন্ত জলিলের পরিচয় হয়নি এবং চলচ্চিত্রেও কাজ শুরু করেননি।

বর্ষার ভাষ্য, মডেলিং ক্যারিয়ারের শুরুতে পোশাকের একটি ফটোশুটের কাজে তিনি রাজশাহীতে গিয়েছিলেন। দিনভর কাজ করলেও সেই কাজের পারিশ্রমিক আজও পাননি। এমন অভিজ্ঞতা শুধু তার নয়, শোবিজ অঙ্গনের অনেকের জীবনেই রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দীর্ঘ আলাপচারিতায় ব্যক্তিজীবন ও সংসার নিয়েও কথা বলেন বর্ষা। তিনি বলেন, শুধু নারীদেরই সবাইকে ভালো রাখার দায়িত্ব নিতে হবে বা সবার মন জয় করতে হবে—এমন ধারণায় তিনি বিশ্বাসী নন। তার মতে, সবার আগে নিজের ভালো থাকা জরুরি। নিজেকে ভালো রাখতে পারলে আশপাশের পৃথিবীকেও সুন্দর মনে হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728