1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার তিন গুরুত্বপূর্ণ কনভেনশনে যুক্ত হলো বাংলাদেশ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 06-07-2026 ইং
  • 153 বার পঠিত
ad728

নিরাপদ নৌপরিবহন, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ এবং টেকসই সামুদ্রিক বাণিজ্য জোরদারে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তিনটি গুরুত্বপূর্ণ কনভেনশনে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে বাংলাদেশ।


রবিবার (৬ জুলাই) লন্ডনে আইএমওর সদরদপ্তরে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ রবিউল আলম আইএমওর মহাসচিব আর্সেনিও ডমিংগুয়েজের কাছে বাংলাদেশের যোগদানের দলিল হস্তান্তর করেন।


এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. নজরুল ইসলাম এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক শাফিউল বারী উপস্থিত ছিলেন।


বাংলাদেশ যে তিনটি কনভেনশনে যুক্ত হয়েছে, সেগুলো হলো— ১৯৯২ সালের প্রটোকল অনুযায়ী সংশোধিত ১৯৬৯ সালের তেল দূষণজনিত ক্ষতির দেওয়ানি দায়বদ্ধতা বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন, ২০০১ সালের বাঙ্কার অয়েল দূষণজনিত দেওয়ানি দায়বদ্ধতা বিষয়ক কনভেনশন এবং ২০০৭ সালের নাইরোবি জাহাজের ধ্বংসাবশেষ অপসারণ বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন।


নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এসব কনভেনশনে অন্তর্ভুক্তির মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সামুদ্রিক মানদণ্ডের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও জোরদার হবে। একই সঙ্গে সামুদ্রিক দূষণ, জাহাজ দুর্ঘটনা এবং ধ্বংসাবশেষজনিত ঝুঁকি মোকাবিলায় দেশের সক্ষমতা বৃদ্ধি পাবে।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728