1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বাঙালীর পাঠশালা ও স্কুল অব লিডারশিপের উদ্যোগে রাজনৈতিক নেতৃত্ব বিষয়ক সেমিনার রবিবার

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 25-07-2026 ইং
  • 337 বার পঠিত
ad728

বাঙালীর পাঠশালা ও স্কুল অব লিডারশিপের উদ্যোগে রাজনৈতিক নেতৃত্ব বিষয়ক একটি সেমিনার ২৬ জুলাই রবিবার সকালে শুরু হবে। রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত এ সেমিনারের মূল প্রতিপাদ্য "প্রশিক্ষিত রাজনৈতিক নেতৃত্বই হতে পারে চলমান রাজনৈতিক সংকটের মূল শক্তি।"

সকাল ৯ টা আয়োজনের উদ্বোধন করবেন মার্কিন যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকায় ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিপ্লবী ভূমিকা রাখা সংগঠন সেইভ বাংলাদেশ - এর সভাপতি জাহিদ খান। এ অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক নিলুফার ইয়াসমিন মনি এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক  এবিএম মোশারফ হোসেন এমপি।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে থাকছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত। বিশেষ বক্তা হিসেবে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী। সেমিনারে সভাপতিত্ব করবেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা: পারভেজ রেজা কাঁকন। 

সমসময়ে প্রাসঙ্গিক এমন একটি বিষয়ে আয়োজিত এ সেমিনারে  উপস্থিত হবার জন্য আয়োজকরা সকলের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন। 

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728