বাংলাদেশ সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। তিন দিনের সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তিনি ঢাকায় এসে পৌঁছান।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এক বার্তায় বলেন, 'আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।'
ঢাকা সফরের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মার্কিন বিশেষ দূতের। এ বৈঠকে নতুন সরকারের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা ইত্যাদি ইস্যুতে আলোচনা হতে পারে।
এ জাতীয় আরো খবর..