1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

রাষ্ট্রপতি পদে বিএনপির পছন্দ মির্জা ফখরুল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 09-08-2026 ইং
  • 12408 বার পঠিত
ad728

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিতে যাচ্ছে ক্ষমতাসীন বিএনপি। দলের পক্ষ থেকে বিষয়টি মোটামুটি চূড়ান্ত হলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। আগামী এক দুই দিনের মধ্যে ঘোষণা আসতে পারে।  

রোববার (৯ আগস্ট) বিকেলে বিএনপির একাধিক সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

তবে বিএনপির শীর্ষ নেতাদের কেউই এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির একজন সদস্য সংবাদমাধ্যমকে বলেন, 'আপনি যার কথা বলেছেন, আমি তার কথাই জানি। এটুকুই। বাকিটা শিগগিরই জানতে পারবেন।’

এর আগে রোববার (৯ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বিএনপি। নির্বাচন কমিশন থেকে একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। আরেকটি সংগ্রহ করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 

এখন দলের পক্ষ থেকে যাকে রাষ্ট্রপতি প্রার্থী করা হবে, তার মনোনয়নপত্র জমা দেওয়া হবে। বিএনপি ইতোমধ্যে রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের ক্ষমতা দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..