মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত যুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষিতে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
এক বিবৃতিতে তিনি বলেন, "বাংলাদেশের স্বাধীনতা ও মানবাধিকারের বিরুদ্ধে সংঘটিত অপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের আওতায় আনা সময়ের দাবি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই পদক্ষেপ প্রমাণ করে যে, মানবতাবিরোধী অপরাধের বিচার এড়ানো যায় না।"
তিনি আরও বলেন, এনসিপি ন্যায়বিচার ও মানবাধিকারের প্রশ্নে সব সময় আপসহীন অবস্থানে আছে এবং এসব অপরাধের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানায়।
নাহিদ ইসলাম আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোকেও এই বিষয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

