1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

জাপানের টোকিওসহ পূর্বাঞ্চলে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: আহত ২০, ট্রেন চলাচল ব্যাহত

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 10237 বার পঠিত
ad728

জাপানের পূর্বাঞ্চলীয় এলাকা এবং রাজধানী টোকিওসহ এর পার্শ্ববর্তী অঞ্চলে ৫.৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কম্পনের প্রভাবে একাধিক রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হলেও কোনো সুনামির বার্তা জারি করা হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু।

স্থানীয় সময় রোববার (২৩ আগস্ট) ভোরের দিকে ইবারাকি প্রশাসনিক অঞ্চলের (প্রিফেকচার) দক্ষিণাংশে ভূগর্ভের প্রায় ৬৮ কিলোমিটার গভীরে এই ভূকম্পনটির উৎপত্তি ঘটে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) নিশ্চিত করেছে যে, এই কম্পনে কানাগাওয়া, চিবা, সাইতামা ও মূল টোকিও জুড়ে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভূমিকম্পের পরপরই সুরক্ষার তাগিদে তোবু রেলওয়েসহ বেশ কিছু রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল স্থগিত রাখা হয় এবং কিছু স্থানে গতি নিয়ন্ত্রণ করা হয়। তবে তোকাই ও ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো ক্ষয়ক্ষতি বা

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে নিশ্চিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতি নিরূপণ করে দ্রুত তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দিনগুলোতে—বিশেষ করে পরবর্তী ২ থেকে ৩ দিন একই ধরনের আফটারশক বা অনুকম্পন হওয়ার আশঙ্কা রয়েছে।

ফলে ওই অঞ্চলগুলোর অধিবাসীদের বাড়তি সতর্কতা অবলম্বনের তাগিদ দেওয়া হয়েছে

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..