1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

দীঘিনালা-লংগদু সড়কের বেলি সেতু এলাকায় পানি জমে যান চলাচল ব্যাহত: ট্রাক উল্টে বিপুল ক্ষতি

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 23-08-2026 ইং
  • 11065 বার পঠিত
ad728

খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের বড় মেরুং বেলি সেতু এলাকায় পানি না কমায় স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আজ রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে লংগদুগামী একটি সিমেন্ট বোঝাই

ট্রাক সড়কটির ডুবে থাকা অংশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে প্রায় তিন লাখ টাকা মূল্যের সিমেন্ট পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারীদের অভিযোগ, বড় মেরুং এলাকার সড়কটির উচ্চতা বেশ নিচু হওয়ায় সামান্য বৃষ্টিপাত হলেই এটি দ্রুত প্লাবিত হয়ে পানির নিচে তলিয়ে যায়।

ফলে দীর্ঘ দিন ধরে ওই সড়ক ব্যবহারকারী যানবাহন ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সড়কের দুর্দশার বিষয়ে খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার জানান, দীঘিনালা-লংগদু সড়কের ৪০ কিলোমিটার অংশের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ২০ কিলোমিটার রাস্তা মেরামতের জন্য ইতিমধ্যেই

দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পানির নিচে তলিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ স্থানগুলোর সড়ক উঁচু করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে আশ্বাস দেন তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..