1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ডোনাল্ড ট্রাম্পের আকৃতির মাদকের পিল নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যালার্ট’

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 6692 বার পঠিত
ad728

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার আদলে তৈরি বিপজ্জনক এক্সট্যাসি পিল (মাদক) নিয়ে সেবনকারীদের উদ্দেশ্যে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে নেদারল্যান্ডসের একটি মানসিক স্বাস্থ্য ও মাদকাশক্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান।

ইউট্রেখট-ভিত্তিক ট্রিম্বোস ইনস্টিটিউট জানায়, সম্প্রতি টেস্টিং সেন্টারগুলোতে পরীক্ষা করা বেশ কিছু পিলে ‘পিএমএমএ’ (PMMA) নামক প্রাণঘাতী কেমিক্যালের অতিরিক্ত উপস্থিতি ধরা পড়েছে। এই পিল ব্যবহারে শরীরের তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে মৃত্যুর মতো দুর্ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

বিশেষজ্ঞদের সতর্কবার্তার ছবিতে দেখা যায়, পিলের এক পিঠে ট্রাম্পের মুখচ্ছবি এবং অন্য পিঠে 'Trump' ও 'NL' শব্দটি খোদাই করা। প্রতিষ্ঠানটির মতে, সাধারণ এক্সট্যাসির প্রধান উপাদান ‘এমডিএমএ’ (MDMA)-এর মতো কাজ করলেও পিএমএমএ-র ক্রিয়া শুরু হতে কিছুটা দেরি হয় এবং এতে স্বাভাবিক উদ্দীপনা তৈরি হয় না। ফলে সেবনকারীরা কার্যকারিতা পেতে বিভ্রান্ত হয়ে অতিরিক্ত মাত্রা (ওভারডোজ) গ্রহণ করে ফেলে, যা মারাত্মক শারীরিক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। এটি গ্রহণের কয়েক ঘণ্টা পর বমি ভাব, তীব্র হৃদস্পন্দন ও শরীরের খিঁচুনি দেখা দিতে পারে। তবে ট্রিম্বোস ইনস্টিটিউটের মুখপাত্র অ্যানিক গ্রুথুইস নিশ্চিত করেছেন, এখন পর্যন্ত এই পিল সেবনে কোনো প্রাণহানি বা গুরুতর অসুস্থতার ঘটনা নজরে আসেনি।

উল্লেখ্য, ডেনমার্কে বেআইনি হওয়া সত্ত্বেও ‘পার্টি ড্রাগ’ হিসেবে এক্সট্যাসি পিলের বেশ চাহিদা রয়েছে। সরকারি তথ্যমতে, ২০২২ সালে দেশটির প্রায় সাড়ে ৫ লাখ মানুষ অন্তত একবার এই মাদক সেবন করেছিলেন। তবে ট্রাম্পের মুখের অবয়বে মাদক তৈরির ঘটনা এবারই প্রথম নয়; এর আগে ২০১৭ সালেও জার্মানি থেকে ‘ট্রাম্প মেকস পার্টিং গ্রেট এগেইন’ স্লোগানে প্রচারিত গাজর রঙের প্রায় ৫ হাজার পিল আটক করেছিল পুলিশ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..