৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের আগামী ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র দাখিলের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৫ আগস্টের প্রজ্ঞাপনের আলোকে নবনিযুক্ত চিকিৎসকদের আগামী ৭ সেপ্টেম্বর পূর্বাহ্ণে (সকালে) সরাসরি উপস্থিত হয়ে তাদের যোগদানপত্র জমা দিতে হবে।
যোগদানের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে ঢাকার শাহবাগের ‘শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার’।
অফিস আদেশে উল্লেখ করা হয়, নবনিযুক্ত চিকিৎসকদের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ বরাবর এই যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ে সংশ্লিষ্ট সকলকে বাধ্যতামূলকভাবে উপস্থিত থেকে যোগদান কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।