1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

অসুস্থ বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 02-09-2026 ইং
  • 3561 বার পঠিত
ad728

অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর চিকিৎসার খোঁজ-খবর নিতে হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বুধবার (২ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। 


এদিন সকালে তিনি হাসপাতালে গিয়ে টুকুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসা ও স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন মির্জা ফখরুল।


জানা গেছে, চার-পাঁচ দিন ধরে জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ। শারীরিক অবস্থার ভালো না হওয়ায়  মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..