1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযান: গোপন বন্দিশালা থেকে ৪৪ নারী ও শিশু উদ্ধার

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 24-10-2025 ইং
  • 15089 বার পঠিত
ad728

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে কোস্ট গার্ড একটি গোপন বন্দিশালা থেকে নারী শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে।

কোস্টগার্ডের টেকনাফ স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান স্টেশনটির কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. সালাহউদ্দিন রশীদ তানভীর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ধারকৃত ব্যক্তিদের সাগরপথে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করা হয়েছিল। অভিযানকালে স্থানীয় পাহাড়ি এলাকা ছড়ার আশেপাশের জঙ্গলে তল্লাশি চালানো হয়। তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ডের কর্মকর্তা জানান,

উদ্ধারকৃত ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা খাবারের ব্যবস্থা করা হয়েছে। পরে তারা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

অভিযানটি স্থানীয় জনগণ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিচালিত হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, এই ধরনের মানবপাচার প্রতিরোধে ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728